চিরিরবন্দরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৪:৫১ পিএম
চিরিরবন্দরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

দিনাজপুরের চিরিরবন্দরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ মার্চ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সভার শেষে বিভিন্ন চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ঈমাম, পুরোহিত, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে