নীলফামারীর কিশোরগঞ্জে পাট অদিপ্তরের উদ্যোগে ৪ হাজার কৃষকের মাঝে উন্নত জাতের সবুজসোনা পাট বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া পাট বীজ বিতরণের আনুষ্ঠিানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাট চাষীরা। নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের পাট চাষী আব্দুল মান্নান, মোজাম্মেল হক ও আলেফ উদ্দিন বিনামূল্যে উন্নত জাতের পাটবীজ পেয়ে খুশি। তারা জানান, আজকে তোষাপাট-৮ ও সবুজসোনা হাইব্রিড জাতের ১ কেজি করে পাট বীজ দিয়েছে। বরাদ্দ সাপেক্ষে পরে রাসায়নিক সার পাব।