রাণীশংকৈলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) :
| আপডেট: ২৫ মার্চ, ২০২৬, ০৬:১৬ পিএম | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৬:১৬ পিএম
রাণীশংকৈলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৫মার্চ বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে উপ-ি’ত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সাবের আলী, শফিউল হাসান, মামুনর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাদশা আলম,আকতার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেনও উপকারভোগীরা।এ উপজেলায় পাট চাষের জন্য ১৫০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১কেজি পাট বীজ, ৫কেজি ডিএপি সার এবং ৫কেজি এমওপি সার। মুগডাল চাষের জন্য ১৮০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। এছাড়াও, আউস ধান চাষের জন্য ৩ হাজার ২০০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫কেজি বীজ, ১ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

আপনার জেলার সংবাদ পড়তে