কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:১০ পিএম
কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নাহিদা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন,জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে