স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাবুগঞ্জে বিএনপির আলোচনা সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৬:৩৬ পিএম
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাবুগঞ্জে বিএনপির আলোচনা সভা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। সাবেক ছাত্রদল নেতা দুলাল চন্দ্র শাহা ও মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হাওলাদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন এবং সদস্য সচিব মো. ইয়াসির আরাফাতসহ অনেকে। বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশের কল্যাণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে