মাধবপুরে বিএনপির স্বাধীনতা দিবসে আলোচনা সভা

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ১২:২৭ এএম
মাধবপুরে বিএনপির স্বাধীনতা দিবসে আলোচনা সভা

হবিগঞ্জের মাধবপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচরা সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এব পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বিএনপি নেতা সহিদুল্ ইসলাম বাবু, ফজলুর রহমান বুলেট, এড. ইয়াকুব খাঁন, এড. জসিমউদ্দিন,যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক মশিউর রহমান, মোঃ মাসুক মিয়া,জসিম শিকদার, শ্রমিক দলের আহবায়ক মোঃ মাসুদ আলী, সদস্য সচিব লিটন পাঠান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক মোঃ রাশেল মিয়া, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমন খাঁন প্রমুখ। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন মহান স্বাধঅনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে