মাধবপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ১২:২৭ এএম
মাধবপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জে মাধবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভ’মি মোঃ মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, সমবায় কর্মকর্তা ইসমাঈল হোসেন তালূকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিছ আলী দুলা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি সামসুল্ ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি আসাদুজ্জামান উসমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবুল হাসিম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে