মুলাদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৭ মার্চ, ২০২৬, ০৩:৩৭ পিএম | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৩:৩৭ পিএম
মুলাদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

বরিশালের মুলাদী পৌরসভার পাইতিখোলা খেয়াঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও একটি আংশিক ভস্মিভূত হয়েছে।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, শাহিন খান, সোহরাফ শিকদার, রুহুল আমিন, বেল্লাল শিকদার ও আজিজুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পরে পাশের দোকানগুলোতে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই দোকানগুলো পুরে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে তারা জানিয়েছেন, দোকানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পরেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে