শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ২

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২৮ মার্চ, ২০২৬, ০১:৪১ পিএম | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০১:৪১ পিএম
শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ২

ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে এ সময় আরো দুই কৃষক আহত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে। এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস খড়িবাড়িয়া  মাঠে জমিতে পেঁয়াজ  তুলার কাজ করতেছিল। হঠাৎ দুপুরের বজ্রপাতে তারা সহ ৪ জন গুরুতর আহত।আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমীর বিশ্বাস মারা যায় বলে তারা নিশ্চিত করে।   এছাড়াও রঞ্জন কুমার ও রঞ্জিত বিশ্বাস নামের আরো দুই কৃষক আহত হয়ে  শৈলকুপা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য  ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান বজ্রপাতে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত  বলে ঘোষণা করে এবং বাকি দুইজনকে হাসপাতালে  ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি শাকিল আহমেদ জানান বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের ২ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে বলে শুনেছি।

আপনার জেলার সংবাদ পড়তে