খুলনার কয়রায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মোঃ আরাফাত হোসেন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত মোহাম্মদ আলী বাউলিয়ার ছেলে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে মোঃ আরাফাত হোসেন বলেন, গত ৪ অক্টোবর একই গ্রামের মজিবর শেখের ছেলে বিলাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাড়া বাড়িঘর ভাংচুরের যে অভিযোগ করা তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।
প্রকৃত ঘটনা হলো, ওই সম্পত্তি আমাদের পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত। আমরা সহ একই এলাকার ছদা গাইনের ছেলে মানিরুজ্জামান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসিতেছি। সংবাদ সম্মেলনে
তিনি আরও বলেন, ওই সম্পত্তির ওপর নতুন করে আমরা দোকানপাট নির্মাণ করেছি। দোকান নির্মাণের সময় বিলাল হোসেন আমাদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করেন। তার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে হয়রানী করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আমরা উক্ত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আরাফাত হোসেন সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়টি যাচাই করে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান।