জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০২:৪২ পিএম
জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ: ওদুদ খান (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আ: ওদুদ খান উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মৃত মোক্তার আলী খানের ছেলে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আ: ওদুদ খান নিজ বাড়ির নির্মাণাধীন ভবনে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে মোটরে পানি ওঠা বন্ধ হয়ে যায়। পরে তিনি বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই মোটরটি মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম হাওলাদার জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে