নড়াইলে

নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ, ১ জনের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৭:৩৫ পিএম
নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ, ১ জনের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার মহিষখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) এবং এনায়েত শেখের মেয়ে মারিয়া (৮) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে অপর শিশু আরিয়ার সন্ধানে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে