ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদ-এর মৃত্যুতে সিপিবির শোক

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ২৮ মার্চ, ২০২৬, ০৮:০০ পিএম | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৮:০০ পিএম
ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদ-এর মৃত্যুতে সিপিবির শোক

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদ-এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে। শনিবার (২৮ মার্চ) সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও প্রয়াতের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, প্রয়াত আমিনা আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নেতৃবৃন্দ আরও বলেন, আমিনা আহমেদের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সংগ্রামী ও প্রগতিশীল রাজনীতিবিদকে হারালো; ষাটের দশক থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলন পর্যন্ত তার ভূমিকা এবং সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল ধারার রাজনীতির বিকাশে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে যতবার রাষ্ট্রীয় নিপীড়নযন্ত্র ব্যবহার করে সিপিবিকে বেআইনি ঘোষণা করা হয়েছে, প্রতিবার আমিনা আহমেদ গোপন পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি শনিবার ৯১ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে