দৌলতখানে ১০৬ টি সঃ প্রাঃ বিদ্যালয়ে স্কুল ফিডিং উদ্বোধন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০১:৫৯ পিএম
দৌলতখানে ১০৬ টি সঃ প্রাঃ বিদ্যালয়ে স্কুল ফিডিং উদ্বোধন

দৌলতখানে ১০৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল দশটায় পশ্চিম রামরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে টেলি যোগাযোগের  মাধ্যমে  ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,  ভোলা -২ এলাকার এমপি মোঃ হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীন জন উন্নয়ন ( জিজেইউএস) এর পরিচালক মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার  তৌহিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই,  বাংলাদেশ গ্র্যাজুয়েট শিক্ষক সমিতির সাবেক  সভাপতি আব্দুল খালেক  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রুটি ও ডিম বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে