পিরোজপুরের নাজিরপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। রবিবার (২৯ মার্চ) উপজেলার কৃষি প্রশিক্ষণ হল রুমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ সময় আবাদি, অনাবাদি, ভাসমান, খাদ্যসহ নানা প্রকল্পের প্রদর্শনী সহয়তার আওতায় বিভিন্ন এলাকার কৃষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার ইসরাতুন্নেসা এশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচাল, বরিশাল অঞ্চল ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর সৌমিত্র সরকার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, বরিশাল মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন প্রমুখ। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন এলাকার কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালা শেষে কৃষক- কৃষানীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।