গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে কাজলের ওপর আস্থা জনতার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম
গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে কাজলের ওপর আস্থা জনতার

দেশব্যাপী শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন জানান দিতে না দিতেই নড়েচড়ে বসেছে স্ব স্ব এলাকার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান প্রার্থীরা। সারাদেশের ন্যায় বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এর নিজ এলাকায়ও বেশ জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে রয়েছে দুটি উপজেলা। একটি আগৈলঝাড়া ও অপরটি গৌরনদী উপজেলা। আর গৌরনদী উপজেলার বাসিন্দা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী নিজেই। ফলে এ আসনে সর্বজনপ্রিয় ও গ্রহনযোগ্য কর্মী বান্ধব নেতাই হবেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। এখানে একাধিক প্রার্থী থাকলেও দলের দীর্ঘদিনের পরীক্ষিত কারাবরেন্য ত্যাগী নির্যাতিত নিবেদিত নেতা হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন রফিকুল ইসলাম কাজল। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটি গঠন হওয়ার সময় রফিকুল ইসলাম কাজল ছিলেন সদস্য সচিব পদে একজন প্রার্থী। ওইসময় জহির উদ্দিন স্বপন ও দলের প্রতি আনুগত্য থাকায় তিনি কাঙ্ক্ষিত পদ না পেয়েও আওয়ামী সরকার পতনের আন্দোলনে জোরালো ভূমিকা রাখেন। নিজ এলাকা গৌরনদী ও বরিশালের রাজপথে নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতেন রফিকুল ইসলাম কাজল। নেতাকর্মীদের সুখ দুঃখে তিনি পাশে থেকে দলের ক্ষতি কিংবা বদনাম হয় এমন কোনো কর্মকান্ডে নিজেকে কখনও জড়িত করেননি। ফলশ্রুতিতে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ক্লিন ইমেজের একমাত্র উত্তর জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলের ব্যাপক সুনাম রয়েছে। রফিকুল ইসলাম কাজল বলেন, আমি সারাজীবন জনতার কাতারে থেকে জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করেছি। রাজনৈতিক জীবনে কোনোদিন দলকে ফাঁকি দিয়ে রাজনীতি করিনি। তিনি আরও বলেন, নিজ এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় সব কর্মসূচী বাস্তবায়ন করেছি। নেতাকর্মীদের ফেলে অন্য কোথাও অবস্থান করিনি। তিনি বলেন, মাননীয় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাহেব আমার রাজনৈতিক অভিভাবক। জীবনে কখনও তাঁর কথার বাহিরে যাইনি। আশা করি আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে দলীয় মনোনয়ন পেতে তিনি আমাকে সহযোগিতা করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে