বাবুগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০২:৫০ পিএম
বাবুগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ) সোমবার বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে