বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ১১:১৮ এএম
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে  ব্রাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় সকাল সোয়া নয়টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রা টি হাসপাতাল থেকে বের হয়ে বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর প্রসাদ অধিকারী’র সভাপতিত্বে সভায় আলোচনা করেন কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ববি মালাকার, ডা. আবদুল মালেক। উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো.বশিরুজ্জামান, শাখা ব্যবস্থাপক এম এ হান্নান, প্রোগ্রাম অফিসার আবু দাউদ প্রমুখ। 

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর প্রসাদ অধিকারী বলেন, সারাদেশে হামের যে বিস্তার ঘটেছে এজন্য চিকিৎসকসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের সজাগ থেকে দায়িত্ব পালনের আহবান জানান পাশাপাশি সকল শিশুদের হামের টিকা দেয়ার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে