চাঁদপুরে র‌্যালি ও আলোচনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:১০ পিএম | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:১০ পিএম
চাঁদপুরে র‌্যালি ও আলোচনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দশটায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের নেতৃত্বে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালির পর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিভিল সার্জনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক 

ডা. আশরাফ আহমেদ চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়াও উন্মুক্ত আলোচনায় আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অভিমত ব্যক্ত করেন, স্বাস্থ্য সেবায় বিজ্ঞানের ব্যবহার নিশ্চিত করা গেলে নিরাপদ ও টেকসই স্বাস্থ্য সেবা সম্ভব হতে পারে। তাঁরা স্বাস্থ্যসেবা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতার ওপরও জোর দেন।এ সময় সিভিল সার্জন হাম  সম্পর্কে সকলকে  সচেতনতা ও টিকা  দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ব স্বাস্থ্য দিবসের উপর ভিডিও চিত্রের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন চাঁদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইমামুল মুনতাসির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা.আব্দুল্লাহ আল জুবায়ের।

আপনার জেলার সংবাদ পড়তে