রাজধানীর গেন্ডারিয়াতে পুলিশ এ্যাসল্ট মামলার আসামী মোঃ সুমন হোসেন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ পিএম
রাজধানীর গেন্ডারিয়াতে পুলিশ এ্যাসল্ট মামলার আসামী মোঃ সুমন হোসেন গ্রেফতার

গত বছরের ২৩ ডিসেম্বর রাতে গেন্ডারিয়া থানা, ডিএমপি, ঢাকার একটি টিম গেন্ডারিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন দ্বীননাথ সেন রোডস্থ ঘুন্টিঘর বস্তির সামনের রাস্তায় গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন হোসেন (৩০) সহ কয়েকজন আসামী পুলিশের আাইনসংগত গ্রেফতার এড়ানোর জন্য  একযোগে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের উপর এলোপাথারি আক্রমণ চালিয়ে পুলিশকে সরকারি কাজে বাঁধার সৃষ্টি করে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। উক্ত ঘটনায় এসআই(নিঃ) মোঃ আমির হোসেন বাদী হয়ে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহরের প্রেক্ষিতে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানার মামলা নং- ১১, তারিখ- ২৪/১২/২০২৫খ্রিঃ, ধারা- ১৪৩/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায়  জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, কেরাণীগঞ্জ, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার ০৬ এপ্রিল বিকেলে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ আজগার আলী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে উপরে উল্লেখিত মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সুমন হোসেন (৩০), পিতা- মোঃ আমজাদ হোসেন, সাং- মুজিদপুর, দয়াহাটা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে