কাউখালীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০২:৩৯ পিএম
কাউখালীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযু্ক্িত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে তারুণ্যের উৎসব ২০২৬ উপলক্ষ্যে ৪৭ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলার উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার ওসি ইয়াকুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে