বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানার এসআই মো. সাইফুল ইসলাম বাদি হয়ে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, ১২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসাদ সরদার (২৫) আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে।