দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৮ পিএম
দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান

ভোলার দৌলতখানে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে  পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার পেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ শীর্ষক এ প অনুষ্ঠান কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকার  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের কৃষি প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক ড. মো. নজরুল ইসলাম সিকদার, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খাইরুল ইসলাম মল্লিক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি মো. আলমগীর মাস্টার প্রমুখ।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  পার্টনার ফিল্ড স্কুলের উপকারভোগী শিক্ষার্থী কৃষক মো. ইমন,  মো. রাজিব হোসেন, কৃষাণী নুরুন নাহার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে