কিশোরগঞ্জে রূপালী ব্যাংক শাখার স্থানান্তর হয়ে এখন রথখোলায়

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৬, ০৮:১৫ পিএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৮:১৫ পিএম
কিশোরগঞ্জে রূপালী ব্যাংক শাখার স্থানান্তর হয়ে এখন রথখোলায়

কিশোরগঞ্জে রূপালী ব্যাংক কর্পোরেট শাখার স্থানান্তর করে নতুন অফিস উদ্বোধন করা হয়েছে । বুধবার শহরের ঈশা খা শপিং মলের ২য় তালা থেকে শহরের রথখোলাস্থ ঈশা খা শপিং কমপ্লেক্সের ২য় তালা হোল্ডিং নং ১২৩ এ স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম নতুন অফিসটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন খান, কিশোরগঞ্জ  জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী। নতুন ভবনে নতুন ঠিকানায় স্থাপিত অফিসের মাধ্যমে রূপালী ব্যাংক কিশোরগঞ্জে গ্রাহক সেবা আরও সম্প্রসারিত করবে বলে বক্তাদের অভিমত। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে