মার্কিনীদের হুমকি মুসলিম উম্মাহকে রুখে দিতে হবে: ইসলামি আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৮:২০ পিএম
মার্কিনীদের হুমকি মুসলিম উম্মাহকে রুখে দিতে হবে: ইসলামি আন্দোলন

পারস্য সভ্যতাকে দুনিয়া থেকে মুছে ফেলার ইঙ্গ-মার্কিনীদের হুমকি মুসলিম উম্মাহকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারী মোঃ আব্দুল আউয়াল মজুমদার। এক বিবৃতিতে আমেরিকা ও ইসরায়েল বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে বলেও তারা অভিমত প্রকাশ করেন। গতকাল একটি আল্টিমেটাম দিয়ে ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন পারস্য সভ্যতাকে দুনিয়া থেকে মুছে দিবে।’ এধরনের হুমকি বিশ্ব মানবাধিকারের চরম লঙ্ঘন। ট্রাম্প মুসলিম বিশ্বের সাথে পুতুল পুতুল খেলা শুরু করেছে। ট্রাম্প ও ইসরায়েলের সন্ত্রাসী হুমকি পুরো বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মুসলিম বিশ্বের বিরুদ্ধে, মুসলিম সভ্যতা পারস্যের বিরুদ্ধে হুমকির পরও কেন মুসলিম বিশ্ব মার্কিন ও ইসরায়েলের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেনি, তা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তারা বলেন, এখন মুসলিম বিশ্বের উচিত হবে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। এটা করতে না পারলে বার বার সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলমানদের ভাল থাকতে দিবে না।

আপনার জেলার সংবাদ পড়তে