রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগি আরও বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ জন। আর মারা গেছে আরও চারজন।
তিনি আরও জানান, বর্তমানে হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১২ এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ৪৭৯। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।