গোমস্তাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৬ পিএম
গোমস্তাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইনামুল হক ওই গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার পুলিশের একটি দল ধুলাউড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় ইনামুল হককে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় ইনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে