কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে স্বনামধন্য ব্যবসায়ী গোলাপ ট্রেডার্স এর মালিক হাজী গোলাপ মিয়ার মূল্য তালিকার সঙ্গে গড়মিল থাকায় ও পণ্য ক্রয়ের বৈধ ভাউচার রশিদ প্রদান করতে ব্যর্থ হওয়ায় তাকে গত বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ইং নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার জাতীয় সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম ও বাজিতপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আমির খসরু সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিষয়ে সরারচর এলাকার মেসার্স খান সাহা অয়েল মিলে দুলাল সাহা বলেন অনেক ক্ষেত্রে তারা চট্টগ্রামের খাতুমগঞ্জ ও মৌলভিবাজার থেকে দালালের মাধ্যমে মালামাল ক্রয় করেন। সেজন্য সবসময় বৈধ ভাউচার পাওয়া যায় না। এজন্য তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে সূত্রটি জানিয়েছে। এদিকে একই উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে ঘোড়াউত্রা নদীতে হাজী আমরু মিয়া ফ্লোটিং ফার্ম এ লাইসেন্স ভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। হাজী আমরু মিয়া টেডার্স বৈধ কাগজপত্র দেখানে না পারায় ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ।