জিয়ানগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ পিএম
জিয়ানগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পিরোজপুরের জিয়ানগরের ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিক্ষার্থীদের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রঙ্গনে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ শামিম হোসেন, সরকারি কলেজ জাকারিয়া হোসেন, বি আর ডিবি চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির তালুকদার, যুবদলের আহবায়ক  আতিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, জিয়ানগর সোনালী ব্যাংক ব্যবস্থাপক মশিউর রহমান, সাবেক শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক মোঃ আরিফুজ্জামান, সহকারী শিক্ষক নুরুল আমিন দুলাল প্রমুখ এসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান সূত্র জানায়, এ বছর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মোট ৮৭ জন নিয়মিত অনিয়মিত শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে