গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৯ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৯ পিএম
গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদী বাসষ্টান্ড সংলগ্ন গয়নাঘাটা নতুন ব্রীজ সংলগ্ন পুরাতন রাস্তার ওপর থেকে ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ফয়সাল মাহমুদ শুভ (২৬) দক্ষিণ নাঠৈ গ্রামের হেলাল হাওলাদারের ছেলে। ওসি আরও জানিয়েছেন, ফয়সাল মাহমুদ শুভকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের ঘটনায় থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে