জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ পিএম
জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে কে বি আই নামের একটি ব্রিক ফিল্ডে  মো. ফারুক হোসেন (৪৫) নামের এক ইট ভাটা শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)  সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে অবস্থিত কে বি আই ব্রিক ফিল্ডে ইট কাটা শ্রমিক মোঃ ফারুক হোসেন পানি আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুল তলা এলাকার আজিবুর রহমান গাজীর পুত্র। তিনি কে বি আই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফারুক হোসেন সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিন্তু আগের রাত্রের যে কোনো এক সময় বাতাস বৃষ্টিতে বাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়েছিল। কিন্তু ফারুক হোসেন সেই তার লক্ষ্য করতে না পাড়ায় তিনি ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যান এবং ওখানেই তিনি অচেতন  অবস্থায় পড়ে থাকেন। পরে অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ফারুক পানি আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে ইলেকট্রিক শর্ট খেয়ে গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকে এবং অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থা দেখে উদ্ধার করলে আমরা তাকে দ্রুত পিরোজপুর হাসপাতালে পাঠাই। সেখানে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।  এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই ভেঙ্গে পড়েছি। সে শ্রমিক হলেও আমরা ভাইয়ের মত চলতাম সবাই একত্রে। জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান,  আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছি। লাশ পিরোজপুর সদর হাসপাতালে রয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে