বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। গত রাতে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’