স্বাধীনতা ঘোষণাপত্র থেকে জুলাই সনদ প্রতারণার ফাঁদে বাংলাদেশ

রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৬:১৫ পিএম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৫টার দিকে গণনাট্য সংস্থার  অফিসে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম কাজলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম কাজল উদ্ভোধনী বক্তৃতায় বলেন, ১৯৭১ সন থেকে শুরু করে ২৪ জুলাই সনদের আগ পর্যন্ত বিভিন্ন সরকার জনগণকে ফাঁকি দিয়েছে। আমরা চাই স্বাধীনতার ঘোষণাপত্র প্রতারণার ফাঁদে না রেখে বাস্তবে তা আইনের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে সে বিষয়ে একটু নজর দেওয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের আমলে সবগুলি না হলেও অধিকাংশ আইনেই সংস্কার করার জন্য চেষ্টা করেন। কিন্তু বর্তমান সরকার পূর্বের সরকারের আমলের মতো তারা সংস্কার থেকে অনেক দূরে চলে গেছে বলে বক্তব্যে উল্লেখ করেন। আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হরিপদ দাস নান্টু, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলী, মোঃ সোলাইমান, আতাউল করিম সেলিম, সবুজ মিয়া, জুয়েল ভূইয়া ও ছাত্রনেতা জমশেদ আলম।

আপনার জেলার সংবাদ পড়তে