চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১১:৪০ এএম
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম মহানগরীর ষোলোশহরের ২ নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার খবর আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, “৯টা ৪৫ মিনিটের দিকে আগুনে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।”

স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে