ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা আছে, কিন্তু সেই মেধার ব্যাক্তি জীবনে প্রতিফলন ঘটনোর জন্য আত্মনিয়োগ ও পরিশ্রম করতে হবে। এজন্য শিক্ষকদের আন্তরিক ভাবে পাঠদানসহ শিক্ষার্থীদের অধ্যাবসায় ও নিয়মানুবর্তিতা শিক্ষা দিতে হবে। তিনি গতকাল বুধবার( ৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের বিপুল প্রান্তরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড, আরিফুর রহমান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কলেজের নানাবিধ সমস্যা যথাক্রমে কলেজে আই সি টি ল্যাব, ছাত্রবাস, একাডেমিক ভবন নির্মাণ, অডিটোরিয়াম, শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলার মাঠ, শিক্ষার্থী পরিবহনের জন্য ডবল ডেকার বাস, শিক্ষক পরিবহনের বাস/ হাইস, কলেজ সরকারি করনের পর ও কিছু শিক্ষক / কর্মচারী সরকারি করনের আওতায় না আসায় তাদের সরকারি করেনের প্রস্তাব করেন। প্রধান অতিথি অধ্যক্ষের প্রস্তাব কার্যকর করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বিশেষ অতিথি বক্তব্যে কলেজ জীবনের স্মৃতি চারন করে বলেন বিগত ১৬/১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার শিক্ষার উন্নয়ন সর্বোচ্চ বরাদ্দ প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। শিক্ষার্থীদের কে লোখাপড়া চাপিয়ে না দিয়ে তাদেরকে আনন্দের মাধ্যমে পাঠ দান করাতে হবে। পূর্বের পরীক্ষার ফলাফলের চেয়ে বর্তমানের পরীক্ষার ফলাফলের তারতম্য রয়েছে। সরকার চিন্তা করছেন শিক্ষার্থীদেন শুধু পাস করিয়ে দিলে হবে না তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। সেই কথা বিবেচনা করে পরীক্ষার ফলাফলের এই তারতম্য । বিশ্বায়নের যুগে নিজেকে চ্যালেঞ্জ মোকাবিলা জন্য তৈরি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী। অধ্যাপক মীর মোহাম্মদ জিয়াউল হক ও অধ্যাপক সৈয়দা নার্গিস সুলতানা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীর বরন ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আহসান চৌধুরী। শিক্ষার্থীদের উদ্যেশ্যে প্রেরনা মুলক বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবু মুসা মোহাম্মদ মামুন। শিক্ষার্থী মধ্যে বক্তব্য রাখেন অন্মেষা।
প্রধান অতিথি অধ্যক্ষের প্রস্তাবিত সমস্যা কলেজর স্বার্থে বিশেষ করে এই কলেজ কে মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে সমস্যাগুলো সমাধান করার আশ্বাস প্রদান করে বলেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান দেশে শিক্ষার গুনগত মান উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আন্তরিক ভাবে কাজ কারছে।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে মাদক একটি বড় সমস্যা। অনেকে ভুল বশত মাদক সেবন করলে নিজেকে স্মার্ট মনে করেন। প্রকৃত পক্ষে মাদক নিজে ক্রমে নিঃশ্বেস করে দিচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মাদক নিমূল করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান বিভাগের ১ম রাধিকা বর্ণিক, ২য় উম্মে সাইদা ও ৩য় সম্মুজিৎ ভট্টাচার্য, মানবিক বিভাগ ১ ম মোচ্ছাম্মৎ জান্নাতুল ফেরদৌস মিরা, ২য় মোঃ সাইফ আনোয়ার চৌধুরী, ৩য় জান্নাতুল মাওয়া, ব্যবসায় শিক্ষা বিভাগে ১ম নুসরাত জাহান মিমতা, ২য় নাবিহা ফাতিমা ও ৩য় মোচ্ছাম্মৎ তামান্না উর্মি ঐশির হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন। মন্ত্রী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে কলেজের বি এন সি সি সেকেন্ড ল্যাবটেনেন্ট আবু তালেব এর নেতৃত্বে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সন্মান জানানো হয়। পরে মন্ত্রী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হলে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।