বায়োপেস্টিসাইডের ব্যবহার শীর্ষক

শ্রীমঙ্গলে কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০২:০২ পিএম
শ্রীমঙ্গলে কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে শনিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মাসুকুর রহমান, ব্রাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ রিজিওনের রিজিওনাল ম্যানেজার মো. আনিছুর রহমান, সিলেট জেলার টেরিটোরি অফিসার শাওন হাওলাদার, পিডিএস অফিসার মো. রুহুল আমিন এবং শ্রীমঙ্গলের বীজ ডিলার মো. সোহেল খান। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৌলভীবাজার জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ আবুল কাশেম শাহরিয়ার। দিনব্যাপী এই কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬০ জন মডেল কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার জেলার সংবাদ পড়তে