ভিজিটর ভিসার মেয়াদের শেষ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৫:৫৩ পিএম
ভিজিটর ভিসার মেয়াদের শেষ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করা যাবে না। একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। 

ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় আজ শনিবার এসব তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়।

আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আপনার I-94-এ উল্লেখিত ‘admit until date’ দেখুন- i94.cbp.dhs.gov।

আপনার জেলার সংবাদ পড়তে