বিশ্ব মাদক বিরোধী দিবসে সিরাজদিখানে মানববন্ধন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:২৬ পিএম
বিশ্ব মাদক বিরোধী দিবসে সিরাজদিখানে মানববন্ধন

বিশ্ব মাদক বিরোধী দিবস ২৬ জুন, সারা বিশ্বে পালিত হয়েছে।  একই সাথে শুক্রবার  বিকাল সাড়ে ৫ টায় ঘন্টাব্যাপী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  জনসচেতনতায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীদের বিরুদ্ধে তিন দিনের আল্টিমেটাম দিয়ে মাদক বিরোধী মানববন্ধন আয়োজন করে মালখানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আখতারুজ্জামান টিটু। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক খোরশেদ আলম। 

মানববন্ধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আজিজুল হক খান,  বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, মালখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পিপলুসহ আরো অনেকে বক্তব্য রেখেছেন।

এ সময় বক্তারা বলেন মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার মধ্যে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সেবনকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় মালখানগর  মাদকে ১ নম্বরে অবস্থান রয়েছে বলে আমরা শুনেছি। এটা আমাদের জন্য লজ্জা জনক। কিছু মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে অনেকে বলেন এমন আরো শতাধিক মাদক ব্যবসায়ী এ এলাকায় রয়েছে। আর সেবনকারীদের সংখ্যা জানা অজানা অগণিত। শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, যে পরিবারে একজন মাদক সেবনকারী থাকে সে পরিবার ও ধ্বংস হয়ে যায়। তাছাড়া এ এলাকার অনেক পরিবারের কেউ না কেউ বিদেশে থাকেন, তাদের সন্তান ও ছোট ভাইয়েরা কেউ লেখাপড়া করে কেউ বেকার কেউ বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ ব্যবসা বা চাকুরী করছে, তাদের টার্গেট করে মাদক ব্যবসায়ীরা মাদকসেবন শিখিয়ে নেশা খোর বানাচ্ছে। 

মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের উদ্দেশ্যে বলছি, আজ থেকেই আপনারা ভালো হয়ে যান, ভালো পথে ফিরে আসুন, সৎ ব্যবসা করুন, চাকরী করুন মসজিদে আসুন, ধর্মশালায় যান, ভালো কাজে আপনাদের আমরা সহযোগিতা করব। আর যদি তা-না হয়, মাদক ব্যবসা ও সেবন করেন, তিন দিন সময় দেওয়া হল, এলাকাবাসীকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বক্তারা আরো বলেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মহোদয় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ  বলেছেন মাদক ছেড়ে ভালো কাজে আসুন, আপনাদের সহযোগিতা করব। তিনি আরো জানিয়েছেন প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর আরো কঠোর হতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু সাঈদ, মোঃ মোক্তার হোসেন, আনোয়ার হোসেন রাজা, ফিরোজ আহমেদ, আঃ মতিন ছৈয়াল, আব্দুল হাই, আনোয়ার হোসেন, শ্রমিক দল নেতা  সবুজ শেখ, মোঃ ইমরান হোসেন মৃধা, আইয়ুব আলী  মোল্লা, সাব্বির মৃধা, মোঃ বাবুল আহমেদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে