২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু, ২৮ দিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৭:০৮ পিএম
২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু, ২৮ দিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার

দেশে হঠাৎ করে হাম রোগ উদ্বেগ তৈরি করেছে। সাম্পতিক কয়েক দিন থেকেই মৃত্যু সংখ্যার সাথে ক্রমান্বয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। একই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৭৪ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ২৪ জন, আর সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ জন শিশুর। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জন শিশু এবং সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ জন।

সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ জন শিশু আক্রান্ত হয়েছে, আর রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯ জন।

আপনার জেলার সংবাদ পড়তে