মিথ্যা সংবাদের প্রতিবাদে নিকলীতে সংবাদ সম্মেলন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৩:৩৪ পিএম
মিথ্যা সংবাদের প্রতিবাদে নিকলীতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা বেতিয়ারচর ব্রীজ সংলগ্ন বৈধ মালিকানাধীন জায়গার মধ্যে একটি প্রভাবশালী মহল দখল করার পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে আজ রবিবার দুপুরে রোদারপুড্ডা গ্রামে হাজারো মানুষ সংবাদ সম্মলনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন এই প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই সংবাদ সম্মলনে ভুক্ত ভোগি ইমরান মিয়ার দুই ভাই প্রবাসে থাকে। তাদের ক্রয়কৃত ৭২৭, ৭১৮ ও ৭১৯নং দাগভূক্ত জমিসহ অসংখ্য ব্যক্তিমালিকানাধীন জমিকে উদ্দেশ্যপ্রণোদিত সরকারি “খাল” হিসেবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। যাহা অসত্য ও বৃত্তিহীন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তিনি বলেন, এই এলাকার এই প্রভাবশালী মহলটি দীর্ঘদিন দরে অসংখ্য জমিতে সরকারি খাল হিসেবে ঘোষনা দেয় এবং গ্রামীণ পরিবেশ কে অস্থিতিশীল করে আসছে বলে তিনি দাবি করেন। পরে আজ রবিবার দুপুরে নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলীপি প্রদান করেন। এ বিষয়ে নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন, স্মারকলীপি পেয়েছি আইনগত ভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন। নিকলীর জারইতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসহাক রানা এই প্রতিনিধি কে বলেন, জায়গাটি ক্রয়কৃত তবে, কিছু অংশ সরকারি জায়গায় পড়েছে বলে উল্লেখ করেন। অভিযুক্ত শাহ জাকির বলেন, ৪২ ফুট জায়গার মধ্যে ১৫-১৬ ফুট রাস্তা রয়েছে। খাল’টা নিয়ে কয়েক বার সালিশ বৈঠক হয়েছে। তবে ক্রয়কৃত মালিকানাধীন জায়গা তারা যায়নি বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে