সরকারী দলের গণভোটের রায়ের বিরুদ্বে অবস্থান এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবীতে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে ১১ দলীয় জোটের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা শহরের শহীদি চত্বরে বিকেল ৫ টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিশের শুরা সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। জেলা জামায়াতের সেক্রেটারী সাওলানা ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রিয় নেতা নূর হোসেন নূরানী,মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান,জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো: নুরুল হক পাটোয়ারী জেলা কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম,এনসিপির সদর উপজেলা সমন্বয়ক মো: আব্দুল আলীম ইসলামী ছাত্র শিবির নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।। পরে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা মিছিল সহকারে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে মিছিল টি শেষ হয়।