কিশোরগঞ্জে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ১১:১৮ এএম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ১১ দলীয় ঐক্য কিশোরগঞ্জ জেলা। বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন প্রমুখ নেতৃত্ব দেন। কর্মসূচি থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে