বরিশাল জেলা পুলিশের চৌকস অফিসারদের সম্মাননা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:৩৬ পিএম
বরিশাল জেলা পুলিশের চৌকস অফিসারদের সম্মাননা

বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের একাধিক অফিসার পুরস্কৃত হয়েছেন। চলতি বছরে সর্বোচ্চ ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার ২২ জন ওসি, এসআই ও এএসআইকে সম্মাননা স্মারক এবং পুরস্কার প্রদান করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করায় বানারীপাড়া থানার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফয়জুল আলম শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগেও ২০২৫ সালে তিনি একই ধরনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিলেন। সোমবার (১৩ এপ্রিল) বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় এই পুরস্কার তুলে দিয়েছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের কর্মকর্তাদের এ ধরনের স্বীকৃতি তৃণমূল পর্যায়ের পুলিশ অফিসারদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে