বরিশাল সদর উপজেলার উত্তর লামচরি গাজীর খেয়াঘাট মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল খান (১৫) গত ৬ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। তিনি কাউনিয়া থানার উত্তর লামছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ বেল্লাল খানের ছেলে। সোমবার দুপুরে পারিবারিক সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে ফয়সাল মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে সেদিন তিনি মাদ্রাসায় যাননি। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজের সাতদিন পর গত ১৩ এপ্রিল ফয়সালের বাবা মো. বেলাল খান কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ফয়সালের ফুফাতো ভাই মোহাম্মদ ইয়াসিন খান জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ফয়সাল খানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে তার বাবা মোঃ বেলাল খান (মোবাইল: ০১৯০৫-২৫৯৬২৮) অথবা ফুফাতো ভাই মোহাম্মদ ইয়াসিন খান (মোবাইল: ০১৭১২-৭৩৯৫৩১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ নিখোঁজ ফয়সাল খানের সন্ধান দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন ফয়সালের পরিবার।