কমলগঞ্জে

হাজী মুজিব এমপি বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) :
| আপডেট: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ পিএম | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ পিএম
হাজী মুজিব এমপি বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সোমবার (১৩ এপ্রিল) উপজেলা কৃষি অফিস আয়োজিত আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ, আদমপুর ইউনিয়নের ছনগাঁও (হেরিং বোন বন্ড) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন,  মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর রামেশ্বরপুর রাস্তা উদ্ধোধন, এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পতনঊষার ইউনিয়নে বাগজুর খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।

আপনার জেলার সংবাদ পড়তে