হাটহাজারীতে বাংলা বর্ষ বিদায় ও বরনের ব্যাপক প্রস্ততি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:২৯ পিএম
হাটহাজারীতে বাংলা বর্ষ বিদায় ও বরনের ব্যাপক প্রস্ততি

চট্টগ্রামের হাটহাজারীতে মহাসমারোহে বাংলা বর্ষ বিদায় ও  বরনের ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে। বিগত বছরের সমস্ত  গ্লানিকে মুছে ফেলে নতুন আঙ্গিকে জীবন শুরুর মাধ্যমে ব্যাক্তি, পরিবার, সমাজ ও রাস্ট্রের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেওয়ার শুভ সন্ধিক্ষণ এই বর্ষ বিদায় ও  বরন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামুলক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। সকালে উপজেলা প্রশাসন বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা করবেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা প্রতিযোগীতার আয়োজন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে  ,উন্নত মানের খাবার পরিবেশন, ক্রীড়া অনুষ্ঠান। গ্রামীন ঐতিহ্যে বলী খেলার আয়োজন করা হয়েছে।  হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে বর্ষবরন উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী  মেলার আয়োজন করেছে। সেবা মুলক সংগঠন মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ দুই দিনব্যাপী বর্ষ বিদায় ও বরনের জন্য নানা কর্মসূচি গ্রহন করেছে। গুমানমর্দ্দন বোয়ালিয়া বটতলা এলাকায় সম্মিলিত বর্ষবরন উপলক্ষে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা ও বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে। গুমানমর্দ্দন বৌদ্ধ বিনোদন সংঘ বর্ষ বরন উপলক্ষে দিন ব্যাপী বর্ণঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করেছে। ফতেয়াবাদ এলাকায় বিভিন্ন সেবামূলক সংগঠন দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠান মালার আয়োজন করেছে। তাছাড়া বর্ষ বিদায় ও বরন উপলক্ষে ঘরে ঘরে লাড়ু, চিড়া,  খৈ, মুড়ি, আট কড়ইয়া, ভত্তা  পান্তা ও পাঁচ মিশালী অর্ধশত উপকরন দিয়ে তরকারী রান্না  তথা পাঁচনের আয়োজন করেছে। বিভিন্ন প্রকার তরিতরকারির উপকরন দিয়ে রান্না করা এই পাঁচন, হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূরিভূত করে মানুষের মধ্যে হৃদ্বতার বন্ধন সৃষ্টি করে বলে মত প্রকাশ করেছে প্রবীনেরা। তাই বর্ষ  বিদায় ও বরনের দিনে এই পাঁচ মিশালী তথা পাঁচন রান্না করা হয় বাংলা ভাষাভাষীদের ঘরে।

আপনার জেলার সংবাদ পড়তে