হোমনা পৌরসভার প্যানেল আইনজীবীদের চুক্তি সম্পাদন

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) :
| আপডেট: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪৩ পিএম | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪৩ পিএম
হোমনা পৌরসভার প্যানেল আইনজীবীদের চুক্তি সম্পাদন

কুমিল্লার হোমনা পৌরসভার প্যানেল আইনজীবী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে তিনজন অভিজ্ঞ আইনজীবী চুক্তি সম্পাদন করেছেন। পৌর নির্বাহী কর্মকর্তা এটিএম নূরে আলম সিদ্দিকীর কার্যালয়ে তাদের এই চুক্তি সম্পাদন কার্যক্রম অনুষ্ঠিত হয়। তারা হলেন- অ্যাডভোকেট মো. আতাউল্লাহ, অ্যাডভোকেট মফিজুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট চানু চন্দ্র দেবনাথ। পৌরসভা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক এই তিন আইনজীবীকে নিয়োগের প্রস্তাব করা হয়েছিল। সেই প্রেক্ষিতে গতকাল সোমবার তারা তিন শ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে পৌরসভার প্যানেল আইনজীবী হিসেবে আইনি কার্যক্রম পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হন। তিন আইনজীবী এখন থেকে পৌরসভার যাবতীয় আইনি মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান করবেন।  পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীদের এই প্যানেল নিয়োগের ফলে পৌরসভার আইনি জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। চুক্তি সম্পাদন শেষে নবনিযুক্ত আইনজীবীদের পক্ষ থেকে পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবায় আইনি সহায়তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নিয়োগের অনুলিপি অবগতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে