সেনবাগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ পিএম | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ পিএম
সেনবাগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা

নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা এবং ১০ বিজ্ঞান অলিম্পিয়াড  অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোমবার সকালে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক গবেষণার প্রদর্শনী উপস্থাপন করেন। এতে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও প্রযুক্তি নির্ভর চিন্তাধারা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত, মোঃ আবদুল্লাহ,  ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাষ্টার কামাল উদ্দিন ও নবীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুন- উর- রশিদ সহ বিভিন্ন সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। এসময তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কাজে আরও উৎসাহিত করার আহ্বান জানান। মেলায় পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে। অনুষ্ঠানের শেষ দিনে সেরা প্রকল্পগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে