দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ডে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পৌরসভার বৈদ্যর দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হতে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দীপংকর বর্মন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজলো বএিনপরি সাংগঠনকি সম্পাদক মোজাহদিুল ইসলাম (মাজু), পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার,ছাত্রবষিয়ক সম্পাদক শাজাহান আলী শপিন সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।