নাসিরনগরে কৃষকদের বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:৫২ পিএম
নাসিরনগরে কৃষকদের বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২ হাজার ৪৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১/২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আজ সোমবার  বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এই সরকার কৃষিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে আউশ ধানের আবাদ বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এছাড়া তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক কার্ডসহ সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি শাহীনা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ  ইমরান শাকিল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কে এম খালেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন। এসময় সরকারি কর্মকর্তা, বিএনপির দলীয় নেতৃবৃন্দ,সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়,উপজেলা ১৩টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নের ২ হাজার ৪৫০ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষককে এ বছর  প্রণোদনার আওতায় এনে প্রত্যেককে বিনা মূল্যে ৫ কেজি উফশী আউশ ধান বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে ।

আপনার জেলার সংবাদ পড়তে